• Zirabo, Ashulia, Dhaka-1341, Bangladesh

নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৬ (2026-02-08 15:49:12)

পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) এর সনদপ্রাপ্ত জাতীয় পর্যায়ের সুপ্রতিষ্ঠিত বেসরকারি সংস্থা, যার এমআরএ সনদ নম্বর-০০৮৬২-০০৩৮৭-০০৩১২। সংস্থাটি ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয়ে বর্তমানে দেশের ৩৬টি জেলায় ৩৬১টি শাখার মাধ্যমে ক্ষুদ্রঅর্থায়ন কার্যক্রম বাস্তবায়ন করছে এবং কর্মসূচির সম্প্রসারণ চলমান রয়েছে। বর্তমানে সংস্থার সুবিধাভোগী সদস্য সংখ্যা প্রায় ৩.৫০ লক্ষ এবং এ পর্যন্ত প্রায় ১৮ হাজার কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে। বাংলাদেশে কর্মরত ৬৭৮টি এনজিও/এমএফআই এর মধ্যে সংস্থার অবস্থান ১২তম। সংস্থাটি ক্ষুদ্রঅর্থায়ন ছাড়াও শিক্ষা, কমিউনিটি বেইজড স্বাস্থ্য সেবা, সাংস্কৃতিক ও ক্রীড়া এবং বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছে। সংস্থা কর্তৃক প্রতিষ্ঠিত “পিএমকে নার্সিং কলেজ” এবং ৫০ শয্যা বিশিষ্ট “পিএমকে হাসপাতাল এ্যান্ড ডায়াগণষ্টিক সেন্টার” স্বাস্থ্য শিক্ষা ও স্বাস্থ্য সেবায় অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান।

উক্ত সংস্থায় আর্থিক অন্তর্ভুক্তি (Financial inclusion) কর্মসূচিতে কাজ করার জন্য নিম্নোক্ত পদসমুহে লোক নিয়োগ করা হবে।

ক্রঃনং

পদের নাম ও বয়স

শিক্ষাগত যোগ্যতা ও বেতন ভাতা

অভিজ্ঞতা ও অন্যান্য শর্ত

০১

কর্মসূচী ব্যবস্থাপক

(জোনাল ম্যানেজার) ১০ জন।

বয়স অনুর্ধ্ব ৫০ বছর (৩১.০১.২০২৬ তারিখে)।

যেকোন বিষয়ে স্নাতকোত্তর অথবা সমমান,

বেতন-ভাতাঃ অস্থায়ী/শিক্ষানবিশকালে ৭৫,০০০/- টাকা, স্থায়ীকরণের পর সর্বসাকুল্যে ৮৬,৯০০/- টাকা (পিএফসহ) এবং সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন। অধিকতর যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষ।

জাতীয় পর্যায়ে ক্ষুদ্রঅর্থায়ন কার্যক্রম বাস্তবায়নকারী সংস্থায় সমপর্যায়ের পদে কমপক্ষে ০৩ (তিন) বছর এবং ক্ষুদ্রঅর্থায়ন কার্যক্রমে ১০ (দশ) বছরের অভিজ্ঞতাসহ ন্যূনতম ২০টি শাখা পরিচালনার দক্ষতা এবং Computer পরিচালনার বেসিক ধারণা থাকতে হবে। আবেদনপত্রে চাকরির অভিজ্ঞতা ও পরিচালিত শাখার সংখ্যা উল্লেখ আবশ্যক। মোটর সাইকেল চালনায় পারদর্শী এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।


০২

শাখা ব্যবস্থাপক (বিএম)

৫০ জন।

বয়স অনুর্ধ্ব ৪০ বছর (৩১.০১.২০২৬ তারিখ পর্যন্ত)।

যেকোন বিষয়ে স্নাতকোত্তর অথবা সমমান,

বেতন-ভাতাঃ অস্থায়ী/শিক্ষানবিশকালে ৪২,০০০/- টাকা, স্থায়ীকরণের পর সর্বসাকুল্যে ৫০,৮৫০/- টাকা (পিএফসহ)। অধিকতর যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষ।

জাতীয় পর্যায়ে ক্ষুদ্রঅর্থায়ন কার্যক্রম বাস্তবায়নকারী সংস্থায় সমপর্যায়ের পদে কমপক্ষে ০৩ (তিন) বছর এবং ক্ষুদ্রঅর্থায়ন কার্যক্রমে ০৭ (সাত) বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন এবং Computer পরিচালনার বেসিক ধারণা থাকতে হবে। মোটর সাইকেল চালনায় পারদর্শী এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

০৩

জোনাল হিসাবরক্ষক-১০ জন।

বয়স অনুর্ধ্ব ৩৫ বছর (৩১.০১.২০২৬ তারিখ পর্যন্ত)।

বাণিজ্যে স্নাতকোত্তর এবং সিএ (সিসি) থাকতে হবে, বেতন-ভাতাঃ অস্থায়ী/শিক্ষানবিশকালে ৪২,০০০/- টাকা, স্থায়ীকরণের পর সর্বসাকুল্যে ৫০,৮৫০/- টাকা (পিএফসহ)। অধিকতর যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষ।

জাতীয় পর্যায়ে ক্ষুদ্রঅর্থায়ন কার্যক্রম বাস্তবায়নকারী সংস্থায় সমপর্যায়ের পদে কমপক্ষে ০৩ (তিন) বছর এবং ক্ষুদ্রঅর্থায়ন কার্যক্রমে ০৭ বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন এবং Computer পরিচালনার দক্ষতা থাকতে হবে। মোটর সাইকেল চালনায় পারদর্শী এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

০৪

অডিট অফিসার-১০ জন।

বয়স অনুর্ধ্ব ৩৫ বছর (৩১.০১.২০২৬ তারিখ পর্যন্ত)।

বাণিজ্যে স্নাতকোত্তর এবং সিএ (সিসি) থাকতে হবে, বেতন-ভাতাঃ অস্থায়ী/শিক্ষানবিশকালে ৪২,০০০/- টাকা, স্থায়ীকরণের পর সর্বসাকুল্যে ৫০,৮৫০/- টাকা (পিএফসহ)। অধিকতর যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষ।

সংস্থায় সমপর্যায়ের পদে কমপক্ষে ০৩ (তিন) বছর এবং ক্ষুদ্রঅর্থায়ন কার্যক্রমে ০৫ বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন এবং Computer পরিচালনার দক্ষতা থাকতে হবে। মোটর সাইকেল চালনায় পারদর্শী এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

আগ্রহী প্রার্থীগণকে জীবন বৃত্তান্ত, প্রয়োজনীয় কাগজপত্র (শিক্ষাগত যোগ্যতা, স্থানীয় চেয়ারম্যান কর্তৃক চারিত্রিক/নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি) এবং সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি (সত্যায়িতসহ) প্রধান নির্বাহী, পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে), প্রধান কার্যালয়, জিরাবো, আশুলিয়া, ঢাকা এ ঠিকানায় আগামী ২৬.০২.২০২৬ তারিখের মধ্যে আবেদনপত্র ডাকযোগ/কুরিয়ার/circular@pmk-bd.org এর মাধ্যমে প্রেরণের জন্য অনুরোধ করা হলো। আবেদনপত্রে অবশ্যই পদের নাম, মোবাইল নিজস্ব -মেইল নাম্বার উল্লেখ করতে হবে।

অন্যান্য সুযোগ-সুবিধা শর্তাবলীঃ

1.    নির্বাচিত প্রার্থীদের চাকরিতে যোগদানের পূর্বে ০৫ (পাঁচ) দিনের তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণসহ প্রশিক্ষণ পরবর্তী সার্টিফিকেট প্রদান করা হবে। প্রশিক্ষণ ফি বাবদ ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা প্রশিক্ষণ শুরুর দিন সংস্থায় জমা দিতে হবে এবং প্রশিক্ষণ সংক্রান্ত সকল ব্যয় সংস্থা বহন করবে।

2.     প্রশিক্ষণ শেষে বাছাইকৃতদের ০৬ (ছয়) মাসের জন্য অস্থায়ী/শিক্ষানবিশ হিসেবে নিয়োগ দেওয়া হবে। অস্থায়ী/শিক্ষানবিশকাল শেষে মূল্যায়ন সাপেক্ষে নিয়মিত বেতন কাঠামোভূক্ত করাসহ পি.এফ, গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব বোনাস, মূল বেতনের অর্ধেক বৈশাখী ভাতা, বৎসরান্তে নির্ধারিত অভোগকৃত ছুটি নগদায়ন, প্রতি বৎসর ১০% হারে বাৎসরিক ইনক্রিমেন্ট প্রদান করা হবে। 

3.    সংস্থার নিয়ম অনুযায়ী মোটর সাইকেল জ্বালানি ও মেরামত বিল, কর্ম-এলাকায় পুরুষ কর্মীদের বিনা খরচে একক আবাসন সুবিধা, নারী কর্মীদের আবাসন ভাতা, সাপ্তাহিক ছুটি ০২ (শুক্র ও শনিবার) দিন এবং চট্টগ্রাম জেলায় নিয়োগপ্রাপ্তদের বছরে ০৩ বার যাতায়াতের জন্য দুরত্ব ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে।

4.      চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের সংস্থায় কমপক্ষে ০৬ (ছয়) মাস চাকরি করার নিশ্চয়তা দিতে হবে।

5.      আগ্রহী প্রার্থীদের সুঠাম দেহী, কঠোর পরিশ্রমী, সাহসী, চ্যালেঞ্জ গ্রহণে আগ্রহী, সৎ ও চরিত্রবান হতে হবে এবং সংস্থার যে কোন কর্মএলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

6.      পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিষ্ট্রেশন ফি বাবদ ২০০ (দুইশত) টাকা (অফেরতযোগ্য) নগদে প্রদান করতে হবে।

7.      চাকরিতে যোগদানের সময় সকল মূল সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের মূল কপি দেখাতে হবে এবং সংস্থার নির্ধারিত হারে (মোট বেতনের সমপরিমাণ) জামানত জমা দিতে হবে; যা চাকরি শেষে সংস্থার নিয়ম অনুযায়ী সুদসহ ফেরৎযোগ্য।

৮.  যেকোন প্রকার সুপারিশ (চাকরি প্রাপ্তি/পোষ্টিং) প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।

9.      নিয়োগের ক্ষেত্রে নারী/পুরুষ প্রার্থীদের সম-সুযোগ প্রদান করা হবে। ধুমপায়ীদের আবেদন করার প্রয়োজন নেই।

10.      নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না। 

Share